Advertisement
E-Paper

হিন্দু হস্টেল নিয়ে বিক্ষোভ

শুক্রবার প্রেসিডেন্সির নতুন গড়ে ওঠা সংগ্রহশালার উদ্বোধন করতে আসছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর আসার মধ্যেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন অরিন্দম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:৩২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

হিন্দু হস্টেল খোলার দাবিতে আবার উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ওই দাবিতে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

এ দিন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিন্দম দোলই জানান, হিন্দু হস্টেল কবে আবার চালু হবে, তাঁরা তা জানতে চেয়েছিলেন। কিন্তু রেজিস্ট্রারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও সময়ের কথা বলা হয়নি। অরিন্দমের দাবি, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ওই হস্টেল খুলে দেওয়া হবে, এই মর্মে প্রতিশ্রুতি চান তাঁরা। না হলে আন্দোলন চলবে। প্রসঙ্গত, আজ, শুক্রবার প্রেসিডেন্সির নতুন গড়ে ওঠা সংগ্রহশালার উদ্বোধন করতে আসছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর আসার মধ্যেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন অরিন্দম।

গত সপ্তাহে একই দাবিতে প্রেসিডেন্সিতে অবস্থান-বিক্ষোভ করেছিল এসএফআই। সেই সময়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, হস্টেল দ্রুত খোলার সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁরা। আগামী শিক্ষাবর্ষে যাঁদের হস্টেল প্রয়োজন হবে, তাঁরা ডিন অব স্টুডেন্টস-কে জানালে প্রয়োজন বুঝে ব্যবস্থা করা হবে।

১৩২ বছরের পুরনো ওই হস্টেলের সংস্কারের কাজ চলছে। সেই কাজের দায়িত্বপ্রাপ্ত হেরিটেজ স্থপতি পার্থরঞ্জন দাস এর আগে জানিয়েছিলেন, ইঁদুরের আক্রমণে হস্টেলের মেঝে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। সেই মেঝে সারাতেই ছ’মাস লেগে যাবে। এর পরে আরও কাজ থাকবে, যা শেষ হতে হতে বছর ঘুরে যাবে। পরিস্থিতি যা, তাতে এ বারও জুলাই মাসে নতুন পড়ুয়ারা এসে সেখানে থাকতে পারবেন না বলেই বিভিন্ন মহলের ধারণা। এ দিন রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিন্দু হস্টেল Presidency University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy