আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। সোমবারও দমদম থেকে বাতিল হয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াতের বিমান। পাঁচটি উড়ান সংস্থার মোট ২০টি বিমান বাতিল হয়েছে দমদমে। এর মধ্যে আসা-যাওয়া মিলিয়ে এমিরেট্সের আটটি, কাতার এয়ারওয়েজ়ের চারটি, ইতিহাদ এয়ারওয়েজ়ের চারটি, এয়ার আরাবিয়ার দু’টি এবং ফ্লাই দুবাইয়ের দু’টি বিমান রয়েছে।
দুবাই-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন বড় বিমানবন্দরগুলি গোটা বিশ্বের বিমান পরিবহণের ক্ষেত্রে ট্রানজ়িট হাব হিসাবে কাজ করে। বিশেষ করে ইউরোপ, আমেরিকায় যাওয়ার জন্য এই বিমানবন্দরগুলি হয়েই যাতায়াত করতে হয় ভারতীয়দের। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ভাবে সরাসরি বিমান যাতায়াত করে পশ্চিম এশিয়ার এই ট্রানজ়িট হাবগুলিতে। তবে উদ্ভূত অশান্তির মাঝে বিঘ্নিত হয়েছে সেই পরিষেবা। এই বিমানগুলি বাতিল হওয়ার ফলে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন।
শুধু দমদম বিমানবন্দরেই নয়, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই বিমানবন্দরেও বিঘ্নিত হয়েছে স্বাভাবিক পরিষেবা। ওই বিমানবন্দরগুলি থেকেও পশ্চিম এশিয়ায় যাতায়াতের বিভিন্ন বিমান বাতিল করা হয়েছে। বস্তুত, আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে হামলার পর থেকেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। উদ্ভূত পরিস্থিতিতে দুবাই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিমান পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন:
উদ্ভূত পরিস্থিতিতে যেমন এ দেশ থেকে বহু যাত্রী নিজেদের গন্তব্যে যেতে পারছেন না, তেমনই ভিসা নিয়ে চিন্তায় পড়েছেন পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়েরাও। বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র বৈঠকে। রবিবার রাতে দিল্লিতে ফিরেই এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্য দিকে ভারতে আটকে পড়া বিদেশিদেরও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাঁদের ভারতে থাকার বিষয়টি নিশ্চিত করতে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!