মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, তাঁকে দু’বার মারার চেষ্টা করেছিলেন সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। তবে তাঁকে তিনিই আগে ধরে ফেলেছেন। এবিসি নিউজ়ের এক সাংবাদিকের সঙ্গে রবিবার সন্ধ্যায় (আমেরিকার সময়) কথা বলার সময়ে এই দাবি করেন ট্রাম্প। পরে ওই সাংবাদিক এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি জানান। শনিবার ভোরে তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় নিহত হয়েছেন খামেনেই। তার পরেই এই দাবি ট্রাম্পের।
এবিসি নিউজ়ের সাংবাদিক জোনাথন কার্ল ট্রাম্পের সঙ্গে সেই কথোপকথনের কথা এক্সে লিখেছেন। তিনি লেখেন, ‘আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমায় এই কথা বলেছেন: ও আমাকে পাওয়ার আগে আমিই ওকে পেয়ে গেছি। ওরা দু’বার চেষ্টা করেছিল। আমিই প্রথমে পেয়ে গেলাম।’ ওই সংবাদিক জানিয়েছেন, আমেরিকার গোয়েন্দাদের একটি সূত্র মনে করে, ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন খামেনেই। প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রসঙ্গই তুলে ধরেছেন।
খামেনেইয়ের মৃত্যুর পরে ট্রাম্প সমাজমাধ্যমে সে খবর জানান। তিনি লেখেন, ‘এটা ইরানের মানুষের জন্য ন্যায়বিচার হল তা-ই নয়, মহান আমেরিকানদের জন্যও ন্যায়বিচার হল। সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, যাঁরা খামেনেই এবং তাঁর রক্তপিপাসু ঠগ-গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন, তাঁরাও ন্যায়বিচার পেলেন।’ ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্সকে রবিবার রাতে (আমেরিকার সময়) জানিয়েছেন, ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। ইজ়রায়েলও হামলায় মার্কিন সমর্থন পাবে। ট্রাম্প বলেছেন, ‘‘ইরান কে চালাবেন, আমার কাছে তার তিনটে দারুণ নাম রয়েছে।’’ তবে নামগুলি এখনই প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘এখনই সেই তিনটে নাম আমি বলে দেব না। আগে কাজটা হোক।’’
আরও পড়ুন:
-
ইরানে আরও চার-পাঁচ সপ্তাহ হামলা চলতে পারে! ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প, সর্বোচ্চ নেতার পদে বেছে রেখেছেন তিন নামও
-
ইরানে হামলায় আমরা জড়িত নই! বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, দাবি, ইরাক যুদ্ধের ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছে ব্রিটেনের বাহিনী
-
ইরান সমর্থিত হিজ়বুল্লাকে ‘জব্দ’ করতে ইজ়রায়েলের নিশানায় এ বার লেবানন, রাজধানী বেইরুটে হামলা, ধোঁয়ায় ঢাকল এলাকা
২০২৪ সালে ট্রাম্পকে দু’বার হত্যার চেষ্টার অভিযোগ উঠেছিল। জুলাই মাসে পেনসিলভেনিয়ার সভায় তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। ওই বছরই সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচে গল্ফ খেলার সময় ট্রাম্পের দিকে বন্দুক তাক করার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছিল। কয়েক মাস পরে আফগানিস্তানের বাসিন্দা ফারহাদ শাকেরির বিরুদ্ধে ট্রাম্পকে খুনের ছক কষার অভিযোগে চার্জ গঠন করা হয়েছিল। ২০০৮ সালে তাঁকে আমেরিকা থেকে বার করে দেওয়া হয়। অভিযোগ ছিল, ট্রাম্পকে খুনের ছক কষেছিল ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরান সেই অভিযোগ অস্বীকার করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:২১
পারস্য উপসাগরে ভেঙে পড়েছে এমকিউ-৪সি ট্রিটন ড্রোন! স্বীকার আমেরিকার, কী ভাবে, কোথায় ভেঙে পড়েছে স্পষ্ট করেনি -
০৯:৩২
ইরানে গিয়ে পৃথক ভাবে বৈঠকে পাক সেনার সর্বাধিনায়ক মুনির! শীঘ্রই ফের ইসলামাবাদে যেতে পারে আমেরিকার প্রতিনিধিদল -
‘বন্ধু ট্রাম্প ফোন করেছেন’! ৪০ মিনিট ধরে কথা বলার পরে জানালেন মোদী, হরমুজ় ছাড়াও আর কী কী নিয়ে আলোচনা
-
আমেরিকাকে ফাঁকি দিয়ে হরমুজ় প্রণালী পেরিয়ে গেল ইরান বন্দর থেকে ছাড়া দুই জাহাজ! দাবি রিপোর্টে
-
নেতানিয়াহুদের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করে দিলেন মেলোনি! জানালেন, উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত