কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমর ছুঁইছুঁই! কোথাও কোথাও আবার কোমর ছাড়িয়েছে জল! কসবা হোক, বা লেনিন সরণি, কিংবা বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ— কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্র একই ছবি।
কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তা নিয়ে আগে থেকেই সতর্ক করে রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। কোনও কোনও রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ, আবার কোথাও কোথাও খুব আস্তে আস্তে চলছে বাস-গাড়ি! কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তার একটি ছবি তুলে ধরল আনন্দবাজার ডট কম।
লালবাজারের সামনে এবং আশপাশে জল জমেছে। শুধু তা-ই নয়, সিআর অ্যাভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিং, মুক্তারামবাবু স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস, রবীন্দ্র সরণির কিছু এলাকায়, এন্টালির কিছু অংশে, এমজি রোডের বেশ কিছু জায়গায়, থিয়েটার রোড, ল্যান্সডাউন রোডের কয়েক জায়গায়, এজেসি বোস রোড সংলগ্ন বিভিন্ন ক্রসিংয়ে, হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড, বালিগঞ্জ, গড়িয়াহাটের বেশ কিছু জায়গায়, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, কসবার বিভিন্ন এলাকা জলমগ্ন।
আরও পড়ুন:
রাস্তায় রাস্তায় জল জমে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। জমা জলে মাঝরাস্তাতেই খারাপ হয়ে যাচ্ছে বাস, গাড়ি, বাইক। ফলে যানজট বাড়ছে। কোথায় কোথায় যানজট, তারও এক ছবি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
কোথায় কোথায় যানজট? ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মা উড়ালপুল, থিয়েটার রোড, এজেসি বোস উড়ালপুল, আমহার্স্ট স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, দ্বিতীয় হুগলি সেতু (শহরমুখী), আমির আলি অ্যাভিনিউ, হসপিটাল রোড, লেনিন সরণি, এজেসি বোস রোড, বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, এটিএম রোড এবং আলিপুর রোড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনও দেখেনি কলকাতা।
- বৃষ্টির দুর্যোগের মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
-
জলে গেল লক্ষ লক্ষ টাকা, বই হারিয়ে বিপর্যস্ত বইপাড়া, ক্ষতি পূরণ কী ভাবে? উত্তর নেই কলেজ স্ট্রিটে
-
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল প্রাণতোষের, বাবাকে হারিয়ে ছেলের প্রশ্ন, ‘কে দায়ী?’
-
কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন, সবচেয়ে খারাপ হাল বালিগঞ্জের! দুপুরে ফের বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে ভোগান্তি
-
শনিবার পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা! মঙ্গল-বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মোকাবিলায় কতটা তৈরি কলকাতা পুরসভা?
-
চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কলকাতা! শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক রাস্তাই এখনও ভাসছে