Advertisement
E-Paper

কলকাতা সফর অনিশ্চিত শাহের

গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল পদত্যাগ করায় আজ, মঙ্গলবার কলকাতায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সফর বাতিল হয়ে গেল। ঠিক ছিল, অমিত আজ সন্ধ্যায় কলকাতায় এসে রাজ্যের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০৩:৩০

গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল পদত্যাগ করায় আজ, মঙ্গলবার কলকাতায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সফর বাতিল হয়ে গেল। ঠিক ছিল, অমিত আজ সন্ধ্যায় কলকাতায় এসে রাজ্যের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। পরের দিন বুধবার মহাজাতি সদনে রাজ্য পদাধিকারী এবং মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দিল্লি ফিরবেন। কিন্তু সোমবার সন্ধ্যায় জানা গিয়েছে, মঙ্গলবার অমিত আসছেন না। সব কিছু ঠিক থাকলে তিনি বুধবার সকালে শহরে এসে মহাজাতি সদনের বৈঠক সেরে দুপুরে চলে যাবেন। তবে বিজেপি-র অন্দরের গুঞ্জন, আনন্দীর ইস্তফার পর অমিতই গুজরাতের মুখ্যমন্ত্রী পদের দাবিদার। ফলে এই পরিস্থিতিতে বুধবারও তিনি কলকাতায় আসবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy