Advertisement
E-Paper

বধূ নির্যাতনের অভিযোগ

স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করলেন এক বধূ। ঘটনাটি এগরা থানার নরহরিপুর গ্রামের। বন্দনা জা না নামের বছর তেইশের ওই মহিলার বাড়ি রামনগর থানার ভেড়িচাউল গ্রামে। ওই মহিলা জানিয়েছেন, প্রায় বছর খানেক আগে তাঁর বিয়ে হয় নরহরিপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণমোহন জানার ছেলে শিবশঙ্করের। বিয়ের প্রায় মাস দুয়েকের পর থেকে লাগাতার শারীরিক নির্যাতন চলতে থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:২৯

স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করলেন এক বধূ। ঘটনাটি এগরা থানার নরহরিপুর গ্রামের। বন্দনা জা না নামের বছর তেইশের ওই মহিলার বাড়ি রামনগর থানার ভেড়িচাউল গ্রামে।

ওই মহিলা জানিয়েছেন, প্রায় বছর খানেক আগে তাঁর বিয়ে হয় নরহরিপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণমোহন জানার ছেলে শিবশঙ্করের। বিয়ের প্রায় মাস দুয়েকের পর থেকে লাগাতার শারীরিক নির্যাতন চলতে থাকে। গত কয়েকদিন ধরে নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ঐ গৃহবধূ লুকিয়ে বাবার বাড়ি পালিয়ে যান। শেষে বৃহস্পতিবার এগরা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায় নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy