Advertisement
E-Paper

বধূর অপমৃত্যু, ধৃত স্বামী-সহ ৩

বধূকে আত্মহত্যায় প্ররোচণা দেবার অভিযোগে গ্রেফতার করা হল মৃতার স্বামী, শশুর ও দেওরকে। পটাশপুর-২ ব্লকের চক্রশুল গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন খুকুরানি শিট (২৩)। বছর তিনেক আগে ভূপতিনগর থানার মধ্যভিলা গ্রামের কালিপদ শিটের মেয়ে খুকুরানির সঙ্গে পটাশপুর থানার চক্রশুলের গরাই শিটের ছেলে উত্তমের বিয়ে হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:২০

বধূকে আত্মহত্যায় প্ররোচণা দেবার অভিযোগে গ্রেফতার করা হল মৃতার স্বামী, শশুর ও দেওরকে। পটাশপুর-২ ব্লকের চক্রশুল গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন খুকুরানি শিট (২৩)। বছর তিনেক আগে ভূপতিনগর থানার মধ্যভিলা গ্রামের কালিপদ শিটের মেয়ে খুকুরানির সঙ্গে পটাশপুর থানার চক্রশুলের গরাই শিটের ছেলে উত্তমের বিয়ে হয়। তাঁদেরএকটি দেড় বছরের শিশুপুত্রও রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা খুকুরানির উপ শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। বৃহস্পতিবারও অশান্তির পর দুপুরে খুকুরানির ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। সন্ধ্যায় মৃতার জেঠামশাই বিজয়কৃষ্ণ শিট পটাশপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই পুলিশ তাঁদের গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy