Advertisement
E-Paper

লগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা

ফের এক বেআইনি অর্থলগ্নি সংস্থার নামে মামলা করল পুলিশ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিশ ওই সংস্থার চেয়ারম্যান বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচি-সহ বেশ কয়েকজনের নামে প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে। উল্লেখ্য, অভিযুক্ত বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচি চন্দ্রকোনা রোডে প্রয়াগ ফিল্ম সিটির কর্ণধার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:০৩

ফের এক বেআইনি অর্থলগ্নি সংস্থার নামে মামলা করল পুলিশ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিশ ওই সংস্থার চেয়ারম্যান বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচি-সহ বেশ কয়েকজনের নামে প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে। উল্লেখ্য, অভিযুক্ত বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচি চন্দ্রকোনা রোডে প্রয়াগ ফিল্ম সিটির কর্ণধার। এখনও একাধিক বাংলা, তামিল সিনেমা সহ অসংখ্য সিরিয়ালের শ্যুটিং চলছে। ফিল্ম সিটির চালানোর পাশাপাশি বেশ কয়েক বছর ধরে ইনফোটিক হাইরাইজ নাম দিয়ে বাসুদেব বাগচি বাজার থেকে কোটি কোটি টাকা তুলেন। কিন্তু, মেয়াদ শেষ হলেও আমানতকারীরা টাকা না পেয়ে সংস্থার চন্দ্রকোনা রোড অফিসে গেলে দেখেন অফিসে তালা লাগানো। ফলে চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের এক বাসিন্দা দীপক দে গড়বেতা আদালতে মামলা করে। আদালতের নির্দেশেই এ দিন পুলিশ মামলা শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy