Advertisement
E-Paper

শহর যুব তৃণমূল সভাপতি অপসারিত

বৃহস্পতিবারই যুব তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়ার ভবানীপুরের মাতঙ্গিনী মোড় এলাকা। হলদিয়া শহর যুব তৃণমূলের সভাপতি রুহুল ইসলাম গোষ্ঠীর সঙ্গে হলদিয়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে সঞ্জীব পট্টনায়কের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হলদিয়া শহর যুব তৃণমূলের সভাপতির পদ থেকে রুহুল ইসলামকে সরিয়ে দেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:২৯

বৃহস্পতিবারই যুব তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়ার ভবানীপুরের মাতঙ্গিনী মোড় এলাকা। হলদিয়া শহর যুব তৃণমূলের সভাপতি রুহুল ইসলাম গোষ্ঠীর সঙ্গে হলদিয়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে সঞ্জীব পট্টনায়কের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হলদিয়া শহর যুব তৃণমূলের সভাপতির পদ থেকে রুহুল ইসলামকে সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার রাতেই পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমান তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। শুক্রবার আনিসুর রহমান বলেন, ‘‘যুব তৃণমূলেপ রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রুহুল ইসলামকে হলদিয়া শহর যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রুহুল ইসলাম বৃহস্পতিবার আমার কাছে এসেছিলেন। তাঁকে দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্য নেতৃত্ব যতদিন পর্যন্ত না শহর যুব তৃণমূল সভাপতি হিসাবে কারও নাম ঘোষণা করছে ততদিন আমি নিজে ওই এলাকা দেখব।’’ প্রশ্ন উঠছে, রুহুল ইসলামকে কেন সরানো হল? এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আনিসুর রহমান।

রুহুল ইসলাম বলেন, ‘‘আনিসুর রহমান আমাকে এ বিষয়ে কিছু জানাননি। আর আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দিয়েছেন। তিনিও কোনও নির্দেশ এখনও পর্যন্ত আমাকে দেননি।’’

Advertisement

মাস পাঁচেক আগেই রুহুল ইসলামকে হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বোমা মজুত রাখার অভিযোগে গত ২৩ মার্চ ভবানীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। তবে কয়েকদিন জেল খাটার পর ওই মামলায় তিনি জামিন পান।

গত বুধবার বুধবার রাতে মাতঙ্গিনী মোড় এলাকায় মিটিং করতে গেলে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। ফের বৃহস্পতিবার সকালে ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসেবে রুহুল ইসলামের নেতৃত্বে সিটি সেন্টার থেকে মাতঙ্গিনী মোড় পর্যন্ত মিছিল হয় ।মাতঙ্গিনী মোড়ে ওই মিছিলে হামলার অভিযোগ ওঠে সঞ্জীব পট্টনায়ক ও তাঁর লোকেদের বিরুদ্ধে।

অন্য দিকে, সঞ্জীব পট্টনায়ক পাল্টা অভিযোগ করেন, ‘‘রাজনৈতিক সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। রুহুল ইসলাম কিছু লোক নিয়ে এসে এলাকার মেয়েদের ক়টূক্তি করছিল। এলাকার মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন।’’

দু’পক্ষই বৃহস্পতিবার রাতে একে অপরের বিরুদ্ধে ভবানীপুর থানায় মারধরের অভিযোগ দায়ের করে। অন্য দিকে, রুহুল ইসলাম পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই বৃহস্পতিবার মিছিল করায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy