E-Paper

আধার কার্ড তৈরির চক্র, গ্রেফতার এক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই তিন যুবক সতীশ নগরে একটি ঘরে বসে টাকার বিনিময়ে আধার তৈরি করে দিচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৭:০৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেআইনি ভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৌগত ঘোষ। বাড়ি কোতোয়ালি থানার সতীশ নগর এলাকায়। বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার সঙ্গে আরও দু’জন জড়িত বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই তিন যুবক সতীশ নগরে একটি ঘরে বসে টাকার বিনিময়ে আধার তৈরি করে দিচ্ছিলেন। কিন্তু, টাকা বেশি নেওয়ার স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। পুলিশ জানিয়েছে, যেখানে সাধারণ ভাবে ৭৫ টাকা খরচ হয়, সেখানে ওই যুবকেরা আড়াইশো থেকে তিনশো টাকা করে নিচ্ছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হতে শুরু করে। মঙ্গলবার দুপুরে তাঁরা গিয়ে ওই যুবকদের চেপে ধরলেও কোনও সদুত্তর দিতে পারেননি। বেগতিক বুঝে দু’জন পালিয়ে যান। এতে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সৌগত ঘোষকে উদ্ধার করে নিয়ে আসে। রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই যুবকেরা কী ভাবে এত দিন এ কাজ করে আসছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Krishnanagar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy