Advertisement
E-Paper

বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে লরির সঙ্গে সংঘর্ষ‌! পথেই মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, আহত দুই সহপাঠী

রাহুল ও তার দুই বন্ধু একটি বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। কান্দির কাছে একটি গ্রামীণ রাস্তায় উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩

— প্রতীকী চিত্র।

খাতাকলমে সাজানো ছিল আগামীর স্বপ্ন। কিন্তু মাঝপথেই সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতক লরি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারাল এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার নদিয়া-মুর্শিদাবাদ সীমানা সংলগ্ন কান্দি থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম রাহুল শেখ। রাহুলের অন্য দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুল ও তার দুই বন্ধু একটি বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। কান্দির কাছে একটি গ্রামীণ রাস্তায় উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি দ্রুত গতিতে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকের তলায় ঢুকে যায়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তিন ছাত্র। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে কান্দি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ঘাতক যানটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে। এই দু্র্ঘটনার পরে আবার সড়ক নিরাপত্তা এবং হেলমেট ব্যবহারের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy