Advertisement
E-Paper

আগাম জামিনের আবেদন পিছোল

মামলার কেস ডায়েরি ও জখমের রিপোর্ট আদালতে জমা না পড়ায় মঙ্গলবারও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আগাম জামিনের আবেদনের কোনও নিষ্পত্তি হল না। ১৮ অগস্ট কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধের দিন বহরমপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে জামা খোলাকে কেন্দ্র করে অধীর চৌধুরী-সহ চার জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০২:৩৮

মামলার কেস ডায়েরি ও জখমের রিপোর্ট আদালতে জমা না পড়ায় মঙ্গলবারও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আগাম জামিনের আবেদনের কোনও নিষ্পত্তি হল না। ১৮ অগস্ট কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধের দিন বহরমপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে জামা খোলাকে কেন্দ্র করে অধীর চৌধুরী-সহ চার জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অধীরের আইনজীবী পীযুষ ঘোষ বলেন, ‘‘গত ১লা অক্টোবর ওই মামলায় আগাম জামিনের আবেদন করা হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ছ’বার দিন ধার্য হলেও পুলিশের গাফিলতিতে শুনানি ভেস্তে যায়।’’ গত ৪ ডিসেম্বর জেলা জজের আদালতের বিচারক ওই মামলার পরবর্তী দিন ১৫ ডিসেম্বর ধার্য করেন। ওই দিন কেস ডায়েরি ও জখমের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে পীযুষবাবুর দাবি। তিনি বলেন, ‘‘কিন্তু মঙ্গলবারও তদন্তকারী পুলিশ অফিসার আদালতে হাজির ছিলেন না। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন। তাই নিরাপত্তার কারণে ওই মামলার তদন্তকারী অফিসার ব্যস্ত রয়েছেন বলে আদালতে জানানো হয়। মামলার কেস ডায়েরি ও জখমের রিপোর্ট পুলিশ জমা না দেওয়ায় ওই দিনও শুনানি হয়নি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy