Advertisement
E-Paper

খুনের আশঙ্কা প্রকাশ

শাসকদল তাঁকে খুনের ছক কষছে। রবিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে বসে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘আমাকে খুনের পরিকল্পনা করছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ০০:১৯

শাসকদল তাঁকে খুনের ছক কষছে। রবিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে বসে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘আমাকে খুনের পরিকল্পনা করছে তৃণমূল। তাই ঘনঘন আমার নিরাপত্তারক্ষীর পরিবর্তন করা হচ্ছে। যাতে খুনের ঘটনার কোনও সাক্ষী না থাকে।’’ কিন্তু কেন তাঁর এই আশঙ্কা? অধীর জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মুর্শিদাবাদ দখল করা। ওই স্বপ্ন বাস্তবায়িত করার জন্যই শাসকদল তাঁকে খুনের পরিকল্পনা করছে। তাঁর ক্ষেত্রেই ঘনঘন নিরাপত্তারক্ষী বদলের ঘটনা বাংলার কোনও জনপ্রতিনিধির ক্ষেত্রে ঘটে না বলেও তিনি উষ্মাপ্রকাশ করেন। এর আগেও নিরাপত্তারক্ষী বদল নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হন অধীরবাবু। জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেনের পাল্টা বক্তব্য, ‘‘তৃণমূল কোনও খুনের রাজনীতি করে না। অন্ধকার জগতের লোক যাঁরা, তাঁরা যে কোনও সময় খুন হওয়ার আশঙ্কা করেন। সেই ভয়েই বাড়তি নিরাপত্তা দাবি করেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy