Advertisement
E-Paper

টুকরো খবর

আগ্নেয়াস্ত্র দেখিয়ে জনা পাঁচেক দুষ্কৃতী কয়েক হাজার নগদ টাকা, গোটা তিনেক সাইকেল ও মোবাইল ফোন হাতিয়ে চম্পট দিল। বৃহস্পতিবার মাঝরাতে কৃষ্ণনগরের কাছে সন্ধ্যামাঠ পাড়ায় দুষ্কৃতীরা সন্তোষ বিশ্বাসের বাড়িতে হানা দেয়। সন্তোষবাবুর দুই ছেলে। তাঁরা কোতোয়ালি থানায় সিভিক পুলিশে চাকরি করেন। অভিযোগ, দুষ্কৃতীরা বিশ্বাস দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করে। সন্তোষবাবুর ছোট ছেলে প্রসেনজিৎ দুষ্কৃতীদের রোখার চেষ্টা করেন। তাঁকে ডাকাতরা ছুরি দিয়ে আঘাত করে। জখম প্রসেনজিতবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৪ ০১:১১

পুলিশের বাড়িতে হানা দুষ্কৃতীর

আগ্নেয়াস্ত্র দেখিয়ে জনা পাঁচেক দুষ্কৃতী কয়েক হাজার নগদ টাকা, গোটা তিনেক সাইকেল ও মোবাইল ফোন হাতিয়ে চম্পট দিল। বৃহস্পতিবার মাঝরাতে কৃষ্ণনগরের কাছে সন্ধ্যামাঠ পাড়ায় দুষ্কৃতীরা সন্তোষ বিশ্বাসের বাড়িতে হানা দেয়। সন্তোষবাবুর দুই ছেলে। তাঁরা কোতোয়ালি থানায় সিভিক পুলিশে চাকরি করেন। অভিযোগ, দুষ্কৃতীরা বিশ্বাস দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করে। সন্তোষবাবুর ছোট ছেলে প্রসেনজিৎ দুষ্কৃতীদের রোখার চেষ্টা করেন। তাঁকে ডাকাতরা ছুরি দিয়ে আঘাত করে। জখম প্রসেনজিতবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জলঙ্গিতে ভস্মীভূত বাড়ি

আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি স্কুলেও। পুড়ে গিয়েছে কয়েকটি জানালা ও বেঞ্চ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জলঙ্গির পাকুড়দেয়াড় গ্রামে। দমকল আসার আগেই গ্রামের মানুষ ওই আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে রান্না চলছিল। উনানের আগুন ছড়িয়ে পড়েই এমন বিপত্তি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগুনে পুড়ে মারা গিয়েছে আটটি ছাগল। কী করে ঘটনাটি ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূলের কর্মী সম্মেলন

লোকসভা ভোটের প্রাক্কালে কৃষ্ণনগর-২ ব্লকে কর্মীসভা করল শাসকদল। শুক্রবার বিকেলে স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ গুহ ওরফে মদনের নেতৃত্বে এক ঝাঁক কর্মী ধুবুলিয়ার মুক্তমঞ্চে ওই কর্মী সভায় হাজির হন। সভায় ব্লকের ১০৪টি বুথ থেকে কর্মীরা যোগ দেন। সম্মেলনে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত, রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রার্থী নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খা।ঁ প্রসঙ্গত, কয়েক মাস আগের পঞ্চায়েত ভোটের নিরিখে কৃষ্ণনগর-২ ব্লকে পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই এ দিনের কর্মীসভায় জেলা নেতারা এককাট্টা হয়ে আসন্ন সাধারণ নির্বাচনে লড়ার ডাক দেন। সভা শেষে ব্লক নেতা শিবশঙ্কর দত্তর নেতৃত্বে ধুবুলিয়া বাজারে মিছিলও বার হয়।

আলোচনাচক্র

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানাকুল্যে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘বঙ্কিমচন্দ্র এবং একবিংশ শতাব্দীর ভাবনা’ শীর্ষক আন্তজাতিক আলোচনাচক্রের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই আলোচনাচক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যাল্যের ভারপ্রাপ্ত উপাচার্য সুমিত মুখোপাধ্যায়। আলোচকদের হিসেবে হাজির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওয়াকিল আহমেদ, শিক্ষাবিদ অমিত্রসূদন ভট্টাচার্য, লেখিকা তিলোত্তমা মজুমদার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান নন্দিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আত্মঘাতী তরুণী

গায়ে আগুন লাগিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কোয়েল রায় (১৮)। তাঁর বাড়ি নাকাশিপাড়া থানার সাহাপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংসারে আর্থিক অনটনের দরুন ওই তরুণীর বাবা-মায়ের মধ্যে প্রায় দিনই ঝগড়াঝাটি হত। বৃহস্পতিবারও রায় দম্পতি ঝামেলা পাকায়। কোয়েল সেই ঝগড়া সহ্য করতে না পেরে গায়ে আগুন ধরায়।

গরমে বেড়েছে ছাতার চাহিদা। সামনে ভোটের কথা মাথায় রেখে বাজারে হাজির বিভিন্ন দলের প্রতীক আঁকা ছাতা। —নিজস্ব চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে এতদিন মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। শুক্রবার পরীক্ষা
শেষহতেই যেন ‘স্বস্তি’ পেল রাজনৈতিক দলগুলি। এ বার থেকে মাইক বাজানো যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
মাইকের দোকানে ব্যস্ততাও বেড়ে গিয়েছে। বহরমপুরে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy