Advertisement
E-Paper

মালদহে করোনায় আক্রান্ত ১২১

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেও লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০৩:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মঙ্গলবারই মালদহে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই বুধবার নতুন করে আরও ১২১ জনের লালারসের রিপোর্ট পজ়িটিভ আসে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জেলার এই আক্রান্তের সংখ্যা জানা গিয়েছে। বুধবার নতুন করে যে ৯৪ জনের লালারসের নমুনা পজ়িটিভ এসেছিল তাঁদের মধ্যে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সিভিকর্মমী থেকে শুরু করে মালদহ জেলা পরিষদের এক মহিলা কর্মাধ্যক্ষ আক্রান্ত।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেও লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। একই জেলায় করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তদের চিকিৎসা জেলায় আরও 'সেফ হোম' বা আইসোলেশন সেন্টার খোলা হবে কিনা তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে প্রশাসনিক সূত্রে খবর। জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, "উপসর্গহীন আক্রান্ত রোগীদের নিভৃত গৃহবাসে থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে।"

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও, আক্রান্তদের চিহ্নিত করতে লালারসের নমুনা সংগ্রহের পরিমাণ এখন বাড়ানো হচ্ছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি জেলার গ্রামীণ হাসপাতালগুলিতেও লালারসের নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্তদের সংস্পর্শে যারা আসছেন, তাঁদের চিহ্নিত করেও লালারসের নমুনা সংগ্রহ চলছে। ইংরেজবাজার শহরের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাশাপাশি পুরসভার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লালারসের নমুনা মাঝে সংগ্রহ করা হচ্ছিল। কিন্তু অভিযোগ, পুরসভা ব্যবস্থা না করায় ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আর নমুনা সংগ্রহ করা হচ্ছে না। সূত্রে খবর, জেলায় লালারসের নমুনা সংগ্রহের বাড়িয়ে দেওয়াতে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে।

জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, "মালদহের ভাইরলজি ল্যাবে এখন কোন বকেয়া পড়ে না থাকায় লালারসের নমুনা সংগ্রহের সংখ্যা বাড়ানোতে জোর দেওয়া হয়েছে।"

Coronavirus Health Covid-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy