Advertisement
E-Paper

‘কাটমানি’ ফেরতের দাবিতে কোচবিহারের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, চুলোচুলি মহিলাদের!

পুলিশ সূত্রে খবর, ঘটনায় উভয় পক্ষের কয়েক জন আহত হন। তাঁদের মধ্যে এক জন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২৩:২৫
উত্তেজনা কোচবিহারের শীতলকুচি এলাকায়।

উত্তেজনা কোচবিহারের শীতলকুচি এলাকায়। — নিজস্ব চিত্র।

আবাস যোজনার ‘কাটমানি’ ফেরতের দাবি নিয়ে উত্তেজনা ছড়াল কোচবিহারের শীতলকুচি এলাকায়। জানা গিয়েছে, রবিবার তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে শীতলকুচি ব্লকের নানঘাট মধ্য শীতলকুচি এলাকার ২৩৪ নম্বর বুথে আবাস যোজনার ‘কাটমানি’-র টাকা ফেরত চাইতে গেলে, গ্রামবাসীদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যেরা প্রথমে বচসায় জড়ান। তার পর তাঁদের মধ্যে শুরু হয় হাতাহাতি ও মহিলাদের মধ্যে চুলোচুলি। অভিযোগ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পুত্রকে মারধরও করা হয়। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় উভয় পক্ষের কয়েক জন আহত হন। তাঁদের মধ্যে এক জন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

বাবলুর দাবি, “ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই আমার এবং আমার পরিবারের উপর নানা রকম হামলা শুরু হয়েছে।” তিনি জানান, ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছিলেন বাবলু। তার পর তিনি ইস্তফা দিয়ে দলের থেকে দূরে চলে যান। অভিযোগ, গত ৫ মে থেকে নানা রকম হুমকি, হামলার ভয় তাঁদের দেখানো হয়।

বাবলু বলেন, “রবিবার দুপুরে যখন ঘটনাটি ঘটে সে সময় আমি বাড়িতে ছিলাম না। চঞ্চল বর্মন, ‌উপেন বর্মন, সুকুমার বর্মন, সুধীর বর্মন-সহ অনেকে আমার বাড়িতে আচমকা ঢুকে কোনও কথা ছাড়াই আমার পুত্র বাপ্পা বর্মনকে বেধড়ক মারধর করেন।” তাঁর দাবি, প্রায় ২০ থেকে ২৫ জন তাঁর বাড়িতে চড়াও হন।

Cooch Behar Chaos tmc panchayat TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy