আবার এসআইআরের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এ বার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডাঙারআগাছা এলাকা। মৃতের নাম ওছমান মণ্ডল। পরিবার তথা শাসকদলের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শুরু হওয়া ইস্তক দুশ্চিন্তায় ছিলেন ৬৫ বছরের বৃদ্ধ।
পরিবারের দাবি, সোমবার গভীর রাতে নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হন ওছমান। মঙ্গলবার সকালে ডাকাডাকি করেও বৃদ্ধের সাড়া না পেয়ে ঘরে ঢোকেন পরিজনেরা। দেখেন ওছমানের ঝুলন্ত দেহ!
বাড়ির লোকজনের দাবি, তাঁরা সকলেই ভারতীয়। কিন্তু এসআইআর নিয়ে ওছমানের চিন্তার কারণ ছিল অন্য। ভোটার কার্ডে ওছমানের পদবি ছিল ‘মণ্ডল।’ অন্য দিকে, ভোটার তালিকায় ওছমানের পদবি রয়েছে ‘মোল্লা।’ যা নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। চেনাজেনা সমস্ত লোকের কাছে যেতেন, কী ভাবে এর সমাধান করা যায়। সকলেই আশ্বাস দিয়েছিলেন। জানানো হয়েছিল সংশোধন সম্ভব। কিন্তু কারও কথায় আশ্বস্ত হতে পারেননি ওছমান।
আরও পড়ুন:
বৃদ্ধের দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও বিজেপির দাবি, অন্য কোনও কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বৃদ্ধের। মৃত্যুর কারণ খতিয়ে দেখা দরকার৷
ইতিমধ্যে মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা