Advertisement
E-Paper

বিজেপিতে যোগ দেওয়া বিধায়ককে কালো পতাকা নাগরাকাটায়

, গত ২০ ডিসেম্বর অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ২০:৪৯
কালো পতাকা দেখানো হচ্ছে বিধায়ককে।

কালো পতাকা দেখানো হচ্ছে বিধায়ককে। নিজস্ব চিত্র

সদ্য বিজেপিতে যোগদান করা বিধায়ককে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কংগ্রেসের। শুক্রবার দুপুরে নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডাকে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেইসাথে গো ব্যাক স্লোগান দিয়ে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। জানা গিয়েছে শুক্রবার নাগরাকাটা বিধানসভার অন্তর্গত ধূমপাড়ায় একটি রক্তদান শিবিরে যাচ্ছিলেন বিধায়ক শুক্রা মুন্ডা। সে সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এমনকি, কালো পতাকা দেখানো হয় বিধায়ককে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডা। এর পর গত ২৫ জানুয়ারি তিনি নাগরাকাটায় ফেরেন। ফেরার পর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শুক্রবারও সেই মতো আংড়াভাসাতে একটি রক্তদান শিবিরে যাচ্ছিলেন তিনি।

Advertisement
BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy