Advertisement
E-Paper

WB Municipal Election 2021: শিলিগুড়ি পুরসভার সব ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বিজেপি-র, তালিকায় বিধায়ক শঙ্কর

শিলিগুড়ির পুরভোটে বিজেপি-র প্রার্থীতালিকায় ঠাঁই পেয়েছেন বিদায়ী কাউন্সিলর তথা দলত্যাগী তৃণমূল নেতা নান্টু পালও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২৩:০২
বিজেপি-র প্রার্থীতালিকায় বিধায়ক শঙ্কর ঘোষ।

বিজেপি-র প্রার্থীতালিকায় বিধায়ক শঙ্কর ঘোষ।

শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডেই বুধবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ২১০৫ সালে মাত্র দু’টিতে জিতেছিল বিজেপি। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গের এই শহরে তারা এগিয়েছিল। সাত মাস ‌আগে বিধানসভা ভোটে শিলিগুড়ি থেকে জিতেছেন পদ্মশিবিরের প্রার্থী, প্রাক্তন সিপিএম নেতা শঙ্কর।

বিজেপি-র প্রার্থীতালিকায় ঠাঁই পেয়েছেন বিদায়ী কাউন্সিলর তথা দলত্যাগী তৃণমূল নেতা নান্টু পালও। তাঁকে ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে পদ্ম-শিবির। বিদায়ী পুরবোর্ডের মেয়র, সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে দলের সংখ্যালঘু মুখ নূরজাহান আনসারিকে। প্রসঙ্গত, মঙ্গলবার শিলিগুড়ির ৩৫টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে বামেরা।

TMC BJP Siliguri Siliguri Municipal Corporation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy