Advertisement
E-Paper

কাল শুরু নাট্যমেলা

আলিপুরদুয়ার জেলায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য নাট্য মেলা। আগামী ১৫-২০ ডিসেম্বর মায়া টকিজ হলে মঞ্চস্থ হবে বিশিষ্ট নাট্যকারদের ছ’টি নাটক। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যের পাঁচ জায়গায় চলছে নাট্য মেলা। আকাদেমির সদস্য সচিব দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় জানান, দর্শকদের সামনে বিভিন্ন পরিচালকদের নাটক পরিবেশন ও নাট্যকারদের চিন্তাধারা আদানপ্রদানের উদ্দেশেই এই মেলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০১:০৪

আলিপুরদুয়ার জেলায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য নাট্য মেলা। আগামী ১৫-২০ ডিসেম্বর মায়া টকিজ হলে মঞ্চস্থ হবে বিশিষ্ট নাট্যকারদের ছ’টি নাটক। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যের পাঁচ জায়গায় চলছে নাট্য মেলা। আকাদেমির সদস্য সচিব দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় জানান, দর্শকদের সামনে বিভিন্ন পরিচালকদের নাটক পরিবেশন ও নাট্যকারদের চিন্তাধারা আদানপ্রদানের উদ্দেশেই এই মেলা। এই বছর মেলার পঞ্চদশ বর্ষ। ৭৭ লক্ষ টাকা খরচ করে কলকাতা, রায়গঞ্জ, রানাঘাট, আলিপুরদুয়ার সহ পাঁচ জায়গায় এই মেলা হচ্ছে। আলিপুরদুয়ারের সংঘশ্রী যুব নাট্য সংস্থার পরিতোষ সাহা জানান, প্রতিদিন সন্ধ্যা ৬-৮টা নাটক পরিবেশিত হবে। হাওড়ার ব্রাত্যজন গোষ্ঠী আনন্দীবাঈ, সন্দর্ভের কবি কাহিনী, রঙ্গকর্মীর চণ্ডালিকা, হাতিবাগান সঙ্গরামের তিন পয়সার পালা, অশোক নগর নাট্য আননের লাল সবুজ ও নাট্যরঙ্গের অবারিত নাটক গুলি পরিবেশিত হবে। দর্শকদের প্রবেশ অবাধ হবে। নাট্য কর্মীদের একাংশ জানান এখন টেলিভিশন ও স্মার্ট ফোনের যুগেও অনেকেই নাটক দেখতে উৎসাহী। একঘেয়ে সিরিয়ালের চেয়ে দু’ঘন্টা সরাসরি নাটক দেখার অনুভূতি আলাদা। একই দিনে বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হলেও আয়োজকদের দাবি নাট্যমেলায় ভিড় জমাবেন নাট্য প্রেমীরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy