Advertisement
E-Paper

গাড়ি ছিনতাই

ইসলামপুরের এক ছোট গাড়ির চালককে মাদক খাইয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শুক্রবার। অভিযোগ, ইসলামপুরের বাসিন্দা পেশায় সরকারি কর্মী প্রদীপকুমার সরকারের একটি গাড়ি ভাড়ায় চলে।

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০১:৩৯

ইসলামপুরের এক ছোট গাড়ির চালককে মাদক খাইয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শুক্রবার। অভিযোগ, ইসলামপুরের বাসিন্দা পেশায় সরকারি কর্মী প্রদীপকুমার সরকারের একটি গাড়ি ভাড়ায় চলে। বৃহস্পতিবার দুপুরে গাড়ির চালক অনুপম দাস গাড়িটি ভাড়ায় নিয়ে যান রাজগঞ্জে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি প্রদীপবাবু। শুক্রবার সকালে চালকের বাবা প্রদীপবাবুর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে জানান অসম সীমান্ত এলাকা থেকে অনুপমকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গাড়ির জিপিএস সিস্টেমের তথ্য অনুযায়ী সেটি অসমের বরপেটা এলাকায় রয়েছে। সেই থানার সঙ্গেই যোগাযোগ করেছে ইসলামপুর থানার পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy