Advertisement
E-Paper

ছিটমহলে এরশাদ

ছিটমহলে সভা করলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ। বুধবার দুপুরে দাসিয়ারছড়া ছিটমহল এলাকায় যান তিনি। ওই ছিটমহলের কালীরহাট বাজার লাগোয়া এলাকায় সভা করেন। প্রাক্তন রাষ্ট্রপতির সভায় দাসিয়ারছড়া, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম-সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা ভিড় করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০২:১৪

ছিটমহলে সভা করলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ। বুধবার দুপুরে দাসিয়ারছড়া ছিটমহল এলাকায় যান তিনি। ওই ছিটমহলের কালীরহাট বাজার লাগোয়া এলাকায় সভা করেন। প্রাক্তন রাষ্ট্রপতির সভায় দাসিয়ারছড়া, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম-সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা ভিড় করেছিলেন। ছিটমহলের বাসিন্দাদের কাছে স্থানীয় সমস্যার খোঁজখবরও নেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় আড়াই ঘণ্টা দাসিয়ারছড়া ছিটমহলে ছিলেন প্রাক্তন রাস্ট্রপতি। দুর্বল বাঁশের সাঁকো, কাঁচা রাস্তায় হেঁটে তিনি ওই এলাকায় পৌঁছন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে যুক্ত নতুন এলাকাগুলির উন্নয়নের ব্যাপারে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ মেয়াদি উদ্যোগের মাধ্যমে বাসিন্দাদের আর্থিক উন্নয়নের ব্যবস্থা করা হবে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহকারী সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “আন্দোলনে বরাবর এরশাদ সাহেবের আশীর্বাদ পেয়েছি। এ দিন তিনি দাসিয়ারছড়া ছিটমহলে সভা করায় আমরা খুশি।” প্রসঙ্গত, দাসিয়ারছড়া বাংলাদেশের কুড়িগ্রাম জেলা লাগোয়া ভারতীয় ছিটমহল এলাকা বলে পরিচিত। স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জেরে এলাকাটি বাংলাদেশ ভূখণ্ডে যুক্ত হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy