Advertisement
E-Paper

ঝুলন্ত দেহ উদ্ধার

শনিবার বিকেলে হাত বাঁধা অবস্থায় এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি মালদহ জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডীর রেল স্টেশন লাগোয়া এলাকার। পুলিশ জানিয়েছে, নিহত ব্রজগোপাল হালদারের (৩০) বাড়ি আইহো পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামে। তিনি স্টেশন বাজারে মাছ বিক্রি করতেন। তাঁর একটি পাঁচ বছরের ছেলে রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০১:৩৮

শনিবার বিকেলে হাত বাঁধা অবস্থায় এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি মালদহ জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডীর রেল স্টেশন লাগোয়া এলাকার। পুলিশ জানিয়েছে, নিহত ব্রজগোপাল হালদারের (৩০) বাড়ি আইহো পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামে। তিনি স্টেশন বাজারে মাছ বিক্রি করতেন। তাঁর একটি পাঁচ বছরের ছেলে রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর আর বাড়ি যাননি। জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের দু’হাত সামনের দিক থেকে গামছা দিয়ে শক্ত করে বাঁধা ছিল। বট গাছের ঝুরি দিয়ে গলায় ফাঁসও লাগানো রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।

মৃতের বাবা দুর্লভ হালদার বলেন, ‘‘ও বুলবুলচণ্ডী থেকে মাছ কিনে স্টেশন বাজারে বিক্রি করে। এ দিন সকাল ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। দুপুরেও বাড়ি ফেরেনি। পরে শুনতে পাই ওর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন লাগোয়া এলাকাটি সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল। এখানে বেশ কিছু বেআইনি মদের দোকান রয়েছে। প্রকাশ্যে মদ ও জুয়ার আসর চলে। আরও নানান সমাজ বিরোধী কার্যকলাপ চলে। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকার জন্য এ দিন দুপুরে খুনের মতো ঘটনা ঘটল। হবিবপুর থানার আইসি জয়ন্ত দাস বলেন, ‘‘দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ জমা পড়েনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামবাসীদেরও অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy