ছিটমহল আন্দোলনের নেতা দীপ্তিমান সেনগুপ্তকে পুরস্কৃত করল বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার বাংলাদেশের কুরিগ্রামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সলিডারিটি পুরষ্কার তুলে দেওয়া হয়। দীপ্তিমানবাবু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর হয়ে পুরষ্কার গ্রহণ করেন মানব অধিকার রক্ষা সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সমন্বয়ক আব্রাহাম লিংকন। সেখানে ছিটমহল আন্দোলনে দীপ্তিমানবাবুর অবদানের কথা তুলে ধরা হয়। ওই অনুষ্ঠানেই ছিটমহল আন্দোলনের আরেক নেতা গোলাম মোস্তাফাকেও সম্মান জানানো হয়। দীপ্তিমানবাবু বলেন, “কিছু কাজের মধ্যে থাকায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। তবে আমি মনে করি এই পুরষ্কার ছিটমহলের সব মানুষের।”