Advertisement
E-Paper

রাজ্য স্তরে কৃষ্ণমায়া স্কুল

অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের বিভাগেও রাজ্য স্তরে খেলার ছাড়পত্র আদায় করল শিলিগুড়ির স্কুল। শুক্রবার ছেলেদের ফাইনালে শিলিগুড়ির কৃষ্ণমায়া নেপালি স্কুল টাইব্রেকারে হারায় কালিম্পং এসইউএমআই স্কুলকে। সেমিফাইনালে তারা মালদহ বয়েজ স্কুলকে হারিয়েছিল। মেয়েদের বিভাগে শিলিগুড়ির বাগডোগরার এসএনএসএন স্কুল টাইব্রেকারে হারায় দার্জিলিং সেন্ট জর্জেস স্কুলকে।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০২:৩০

অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের বিভাগেও রাজ্য স্তরে খেলার ছাড়পত্র আদায় করল শিলিগুড়ির স্কুল। শুক্রবার ছেলেদের ফাইনালে শিলিগুড়ির কৃষ্ণমায়া নেপালি স্কুল টাইব্রেকারে হারায় কালিম্পং এসইউএমআই স্কুলকে। সেমিফাইনালে তারা মালদহ বয়েজ স্কুলকে হারিয়েছিল। মেয়েদের বিভাগে শিলিগুড়ির বাগডোগরার এসএনএসএন স্কুল টাইব্রেকারে হারায় দার্জিলিং সেন্ট জর্জেস স্কুলকে। সেমিপাইনালে তারাও মালদা গার্লসকে হারিয়েছিল বলে জানান শিলিগুড়ি স্কুল স্পোর্টস বোর্ডের সভাপতি মদন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘এই প্রথম শিলিগুড়ির ছাত্রেরা তিনটি বিভাগেই রাজ্য স্তরে খেলার সুযোগ পেল।’’ এর আগে অনূর্ধ্ব ১৪ বিভাগও রাজ্য পর্যায়ে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে। ১৭ বিভাগের দুটি দল আগামী ১৬ থেকে ১৯ অগস্ট মুর্শিদাবাদে রাজ্য স্তরের খেলায় অংশ নেবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy