Advertisement
E-Paper

Abhishek Banerjee & Babul Supriyo: ফুলবদল হয়ে গিয়েছে, এ বার অভিষেকের সঙ্গে ‘বাক্সবদল’ও করে ফেলবেন বাবুল

বিজেপি-তে থাকাকালীন অভিষেকের সঙ্গে আইনি লড়াই চলেছিল তাঁর। তার পরিণতি কী হবে? প্রশ্নের সম্মুখীন হন বাবুল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:০২
ফুলবদলের পর অভিষেকের সঙ্গে বাক্সবদল করতে চান বাবুল।

ফুলবদলের পর অভিষেকের সঙ্গে বাক্সবদল করতে চান বাবুল। নিজস্ব চিত্র।

ফুলবদল হয়েছে শনিবার। আর রবিবারই অভিষেকের সঙ্গে বাক্সবদল করার ঘোষণা করে দিলেন বাবুল। বিজেপি-তে থাকাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি যুদ্ধ চলেছিল তাঁর। কিন্তু এখন সেই অভিষেকই তাঁর নেতা। তৃণমূলে যোগদানের পর রবিবার কলকাতার এক হোটেলে প্রথম সাংবাদিক বৈঠক করেন বাবুল সুপ্রিয়। সেখানেই প্রশ্ন ওঠে, বিজেপি-তে থাকাকালীন অভিষেকের সঙ্গে আইনি লড়াই চলেছিল তাঁর, হয়েছিল পত্রযুদ্ধও। সেই যুদ্ধের পরিণতি কী হবে? এমন প্রশ্নের উত্তরে কৌশলী জবাব দেন আসানসোলের গায়ক সাংসদ।

বাবুল বলেন, ‘‘এ বার আমরা সুটকেসটা অদলবদল করে নেব। ও আমাকে যে চিঠিগুলো পাঠিয়েছিল সেইগুলো আমি ওকে ফেরত পাঠিয়ে দেব। আর আমি যে চিঠিগুলো ওকে পাঠিয়েছিলাম, সেই চিঠিগুলো ও আমাকে ফের়ত দিয়ে দেবে। বাক্স বদল করে নেব।’’ নিজের এমন অবস্থান প্রসঙ্গে সাফাইও দেন তিনি। বাবুলের কথায়, ‘‘যখন যেখানে দাঁড়িয়ে যে অভিযোগটা সঠিক বলে মনে করেছি, তখন সেই অভিযোগ করেছি। মানুষের স্বার্থেই এই অভিযোগ করেছি। তবে এক দল থেকে আরেক দলে এলাম বলে রাজনীতির ব্যকরণ বদলে যাবে এমনটা নয়। বাক্স বদলের সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়ায় আমার করা পোস্ট যা আমাকে বিড়ম্বনায় ফেলতে পারে, তা আমি মুছব না।’’

AITC TMC Babul Supriyo Abhishek Bnaerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy