ট্যাঙ্কারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের দেহ। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় পর চম্পট দিয়েছে ট্যাঙ্কারটি। তার সন্ধানে নেমেছে পুলিশ।
সোমবার দুপুরে পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের কাছে ঘটে ওই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজদীপ গায়েন (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র সাইকেলে করে টিউশনি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় একটি ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। রাজদীপের বাড়ি পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের চুনাভাটিতে। সন্দীপ সহিস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই ছাত্রটি পাশ কাটিয়ে বেরোতে গেলে একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা মেরে চলে যায়।’’ সন্দীপের অভিযোগ, ‘‘শহরের এই ব্যস্ততম রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে অথচ সেগুলির গতি নিয়ন্ত্রণের বিষয়টা পুলিশ দেখছে না।’’
আরও পড়ুন:
-
চোখের তলায় কালশিটে, নাকে রক্তের দাগ, বর্ধমানে শিশুর দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
‘আমাদের দলেও চোর আছে’, সহজ স্বীকারোক্তি শোভনদেবের, বললেন, পার্থ অন্যায় করেছেন
-
মেসি-এমবাপে লড়াই আগেও দেখেছে বিশ্ব, ইতিহাস কার হাতে তুলে দিচ্ছে কাপ
-
বৃদ্ধ রাজা বনাম তরুণ যুবরাজ! মেসি হয়তো সর্বকালের সেরা, কিন্তু এমবাপে এখন কয়েক মাইল এগিয়ে
দেবাশিস সহিস নামে পুরুলিয়া আর এক বাসিন্দা বলেন, ‘‘রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে যান পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। তিনি শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং যানজট কাটানোর আশ্বাস দিয়েছেন।