Advertisement
E-Paper

বীরভূম-বর্ধমান সীমানায় উল্টে গেল যাত্রীবাহী বাস! গুরুতর আহত প্রায় ২০

সকাল সাড়ে ৮ টা নাগাদ ফুটিসাঁকোর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায়। আহত হন যাত্রীরা।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৩:৫৩
at least 20 injured in bus accident

বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। —নিজস্ব চিত্র।

বীরভূম এবং বর্ধমান সীমানায় বাদশাহী রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় গুরুতর জখম প্রায় ২০ জন যাত্রী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাদশাহী রোড ধরে লালগোলা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। সকাল সাড়ে ৮ টা নাগাদ ফুটিসাঁকোর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায়। আহত হন যাত্রীরা।

আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের কেতুগ্রামের কাটোয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় কীর্নাহার কেতুগ্রাম থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। কী ভাবে দুর্ঘটনা হল,তা তদন্ত করে দেখা হচ্ছে।

Bus Accident injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy