Advertisement
E-Paper

নিউটাউন-কাণ্ড থেকে শিক্ষা, বীরভূমে বাড়ি ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকতে প্রচার পুলিশের

পুলিশের তরফ থেকে এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, অপরিচিতদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে সাধারণ মানুষকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৯:৩২
মাইকে চলছে প্রচার

মাইকে চলছে প্রচার নিজস্ব চিত্র

নিউটাউন এনকাউন্টারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপরতা শুরু করল বীরভূম পুলিশ।আলাদা করে জেলায় বাড়ির মালিকদের সতর্ক করতে চলল প্রচার। শনিবার জেলার তিন শহর, দুবরাজপুর, সিউড়ি ও সাঁইথিয়াতে প্রচার চালায় পুলিশ। বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটের যাবতীয় সরকারি নথি সংগ্রহে রাখার নির্দেশ দেওয়া হল প্রশাসনের তরফ থেকে।

শনিবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জেলার তিন শহরে সর্তকতা ও পরামর্শ দিয়ে প্রচার চালানো হয়। বিভিন্ন সময়ে বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়াতে দেখে গিয়েছে এই জেলায়। জুন মাসের প্রথম দিকে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয় বীরভূম জেলায়। সেই অস্ত্র উদ্ধারের সূত্র ধরেই কলকাতার নিউটাউনে দুষ্কৃতীদের লুকিয়ে থাকার কথা জানতে পারে পুলিশ। তারপরেই সেখানে হানা দেয় বাহিনী। পুরো ঘটনায় বীরভূমের একটি যোগ ছিল। সেই কারণেই অতিসতর্ক হয়েছে বীরভূম জেলা পুলিশ।

পুলিশের তরফ থেকে এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, অপরিচিতদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে সাধারণ মানুষকে। বলে হয়েছে, যাঁরা অপরিচিতদের বাড়ি ভাড়া দিচ্ছেন, তাঁরা অবশ্যই সরকারি নথি সংগ্রহ করে রাখুন। এ ছাড়া কোনও ব্যাক্তির সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটবর্তী থানায় তাঁদের নাম জানান। নিরাপত্তার স্বার্থে বাড়িয়ালার নাম গোপন রাখাও যেতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy