Advertisement
E-Paper

করোনা-বার্তায় অনুব্রতও

করোনাভাইরাস প্রতিরোধে করণীয় যা তাও মনে করিয়ে দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা  

শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৪:৩৯
মাস্ক পড়ে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

মাস্ক পড়ে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর বার্তা দিতে দেখা গেল এবার অনুব্রত মণ্ডলকে। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তাঁকে মুখে মাস্ক পরেই সাংবাদিক বৈঠক করতে দেখা যায়। ওই বৈঠকে জেলা সভাপতির মুখ্য বক্তব্য ছিল, ‘‘করোনাভাইরাস নিয়ে অযথা গুজব ছড়াবেন না কেউ।’’ করোনাভাইরাস প্রতিরোধে করণীয় যা তাও মনে করিয়ে দেন তিনি। তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাস নিয়ে যেভাবে চিন্তা করেছেন সবাই যদি এভাবে চিন্তা করতেন তাহলে হয়তো এই মারণ ভাইরাসকে অনেকটাই প্রতিরোধ করা যেত।’’ বিজেপির গোমূত্র খাওয়ার তত্ত্ব নিয়ে তাঁর উক্তি, ‘‘পাগলের মতো কথাবার্তা যত। বিজেপির নেতাদের যাঁরা এটা বলছেন তাঁরা আগে গোমূত্র খেয়ে সুস্থ হোক, তারপরে মানুষ খাবে।’’

Coronavirus Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy