Advertisement
E-Paper

দেশি মাছের আমদানি কম

জামাই ষষ্ঠীতে রামপুরহাট বাজারে বাংলাদেশের ইলিশ বিক্রি হল ১৭০০ টাকা থেকে ১৫০০ টাকায়। মাছ বাজারে এ দিন সকালে খোঁজ নিয়ে জানা গেল বাজারে ৪০০ টাকা, ৬০০ টাকা, ৮০০ টাকা, ১২০০ টাকা দামেরও ইলিশ বিক্রি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৭:২৫

জামাই ষষ্ঠীতে রামপুরহাট বাজারে বাংলাদেশের ইলিশ বিক্রি হল ১৭০০ টাকা থেকে ১৫০০ টাকায়। মাছ বাজারে এ দিন সকালে খোঁজ নিয়ে জানা গেল বাজারে ৪০০ টাকা, ৬০০ টাকা, ৮০০ টাকা, ১২০০ টাকা দামেরও ইলিশ বিক্রি হয়েছে। কিন্তু বাংলাদেশের ইলিশের দাম একটু বেশি। মাছ বাজারে আমদানি ছিল একশ গ্রাম দেড়শ গ্রাম ওজনের গলদা চিংড়ি। ৪০০ টাকা কেজি দামে বিকিয়ে গেল চিংড়ি। আবার পাবদা, ভেটকি, পমপ্লেট মাছেরও আমদানির অভাব ঘটেনি। ৫০০ টাকা ৬০০ টাকা কেজি দরে বিক্রি ওই সমস্ত মাছেরও চাহিদা ছিল। ষষ্ঠী উপলক্ষে দেশি মাছের আমদানি এ দিন কম ছিল বলে জানান রামপুরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদচন্দ্র ধীবর। তিনি বলেন, ‘‘রামপুরহাট বাজারে চাহিদার মতো ইলিশ, গলদা চিংড়ি, পাবদা, ভেটকি, পমপ্লেট মাছের আমদানি ঠিক ছিল। কিন্তু দেশি মাছের আমদানি সেই তুলনায় কম ছিল। এক কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ২৫০ টাকা–৩০০ টাকা দরে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy