এসআইআরের শুনানিতে গিয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক বাসিন্দার। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম কাঞ্চনকুমার মণ্ডল। তাঁর বাড়ি রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। সস্ত্রীক এসআইআর শুনানির নোটিস পান কাঞ্চন। সেই অনুযায়ী, শনিবার রামপুরহাট-১ ব্লক অফিসে হাজির হয়েছিলেন।
শুনানি চলছিল। বিডিও অফিসের সামনে লম্বা লাইন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান উপস্থিত লোকজন। অ্যাম্বুল্যান্সের খোঁজ শুরু হয়। তবে দেরি হচ্ছে দেখে, বিডিও নিজের গাড়ি দেন। ওই গাড়িতে তোলা হয় কাঞ্চনকে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পৌঁছোয় গাড়ি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতের পরিবার এবং স্ত্রীর অভিযোগ, এসআইআর নিয়ে অতিরিক্ত চিন্তা করেই অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন। তাঁর মৃত্যুর জন্য দায়ী কমিশন।
আরও পড়ুন:
ওই একই দাবি করেছে রাজ্যের শাসকদলও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেল চালিয়ে শুনানিতে পৌঁছেছিলেন কাঞ্চন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
শুক্রবার হাওড়াতেও প্রায় একই ঘটনা ঘটেছে। ডোমজুড়ের বালি জগাছা ব্লক অফিসে এসআইআর শুনানিতে উপস্থিত হয়েছিলেন মদন ঘোষ নামে এক বৃদ্ধ। প্লাস্টিকের ব্যাগে নথিপত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা