বাঁকুড়া স্টেশন থেকে এক কিশোরকে উদ্ধার করে বাড়ি পাঠাল আরপিএফ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বছর দশেকের ওই কিশোরের নাম ফইজান আহমেদ। সে ধানবাদের ঝরিয়া থানার ভাগা এলাকার বাসিন্দা। রাতে প্লাটফর্ম চেকিংয়ে গিয়ে আরপিএফ কর্মীরা ফইজানকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন। তার পিঠে একটি স্কুল ব্যাগ ছিল। রাতেই ফইজানের বাবা নুমান আহমেদের সঙ্গে যোগাযোগ করে বাঁকুড়া আরপিএফ। বৃহস্পতিবার সকালে ওই কিশোরের পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। বাড়িতে ঝগড়া করে স্কুল যাওয়ার নাম করে বেরিয়ে ট্রেনে করে বাঁকুড়ায় ফইজান এসে পড়েছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে আরপিএফ।