Advertisement
E-Paper

দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধার

দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার সকালে ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামের ঘটনাটি। পুলিশ জানায়, মৃতের নাম প্রমীলা মণ্ডল (৮০)। এ দিন প্রমীলাদেবীর ছেলে ভিকুরাম বলেন, ‘‘অন্যান্য দিনের মতো এ দিনও মা সকাল পৌনে ৭টা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে সর্বমঙ্গলা মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি প্রাচীন দেওয়ালের বেশ কিছুটা অংশ মায়ের উপর ভেঙে পড়ে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০০:৫০

দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার সকালে ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামের ঘটনাটি। পুলিশ জানায়, মৃতের নাম প্রমীলা মণ্ডল (৮০)। এ দিন প্রমীলাদেবীর ছেলে ভিকুরাম বলেন, ‘‘অন্যান্য দিনের মতো এ দিনও মা সকাল পৌনে ৭টা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে সর্বমঙ্গলা মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি প্রাচীন দেওয়ালের বেশ কিছুটা অংশ মায়ের উপর ভেঙে পড়ে।’’ প্রমীলাদেবী তাতে চাপা পড়েন। ওই বৃদ্ধাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে। কিন্তু, বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy