Advertisement
E-Paper

বিক্ষোভে এসএফআই

অধ্যাপককে হুমকি-কাণ্ড ঘিরে মঙ্গলবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ করল এসএফআই। এই ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকেরা এ দিন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে বহিরাগতদের হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৩

অধ্যাপককে হুমকি-কাণ্ড ঘিরে মঙ্গলবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ করল এসএফআই। এই ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকেরা এ দিন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে বহিরাগতদের হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানান। এসএফআইয়ের জেলা সম্পাদক দীপঙ্কর মাঝি বলেন, ‘‘গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দনগর ক্যাম্পাসে বাইক-বাহিনী ঢুকে যে ভাবে অধ্যাপকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। তার পরে তৃণমূলের কয়েক জন কাউন্সিলর গিয়ে উপাচার্যের কাছে গিয়ে ইতিহাসের বিভাগীয় প্রধানকে অপসারিত করার ফতোয়া দিয়েছেন। এটাও সমান নিন্দনীয়। আমরা অভিযুক্তদের গ্রেফতার করার পাশপাশি বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছি।’’ এই ছাত্র সংগঠনের আরও দাবি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে। সেগুলিকে মূল ভবনে স্থানান্তরিত করার এবং পিএইচডি যাঁরা করছেন, তাঁদের স্কলারশিপ দেওয়ার দাবি তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রর নচিকেতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি, উপাচার্যের কাছে পাঠিয়ে দেব।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy