Advertisement
E-Paper

লরিতে পিষ্ট মা ও ছেলে

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মুরারই–মহেশপুর রাস্তায়, মুরারই থানার দুলান্দি মোড়ে। পুলিশ জানায়, মৃতদের নাম রুবিনা বিবি (৩২) এবং নুরুল ইসলাম (২)। বাড়ি মুরারই থানার ধীতোড়া গ্রামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০১:০২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মুরারই–মহেশপুর রাস্তায়, মুরারই থানার দুলান্দি মোড়ে। পুলিশ জানায়, মৃতদের নাম রুবিনা বিবি (৩২) এবং নুরুল ইসলাম (২)। বাড়ি মুরারই থানার ধীতোড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মহেশপুর থানার বিরকিটি গ্রামে বাপের বাড়ি থেকে রুবিনা তাঁর কোলের ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুড়বাড়ি ধীতোড়া গ্রামে ফিরছিলেন। রুবিনা ছেলেকে নিয়ে ভাগ্নের সাইকেলে চেপে আসছিলেন। পথে মহেশপুর থেকে মুরারইগামী একটি দশ চাকা লরির ধাক্কায় সাইকেল থেকে পড়ে যান তারা। পড়া মাত্রই লরির চাকায় মা ও ছেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে খবর। দুর্ঘটনার পরে লরি চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ লরিটিকে আটক করেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy