Advertisement
E-Paper

জামায়াতে ইসলামী চিনের সহযোগিতায় তিস্তা প্রকল্প রূপায়ণ চায়, তারকের উপর চাপ বাড়িয়ে ঘোষণা শফিকুরের

গত মার্চ মাসে বেজিং সফরে গিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকে প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ বার বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় সেই প্রকল্প রূপায়ণে সক্রিয় হল চিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০০:২৫
(বাঁ দিকে) তারেক রহমান এবং জামাত প্রধান শফিকুর রহমান (ডান দিকে)।

(বাঁ দিকে) তারেক রহমান এবং জামাত প্রধান শফিকুর রহমান (ডান দিকে)। —ফাইল চিত্র।

ক্ষমতার পালাবদলের পরেও বাংলাদেশ থেকে নজর সরাচ্ছে না চিন। গত মার্চ মাসে বেজিং সফরে গিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকে প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ বার বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় সেই প্রকল্প রূপায়ণে সক্রিয় হল চিন।

তাৎপর্যপূর্ণ ভাবে এ ক্ষেত্রে চিন সঙ্গী করেছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, মঙ্গলবার জামায়াতের আমির তথা জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুর রহমান তাঁর নির্বাচনকেন্দ্র ঢাকা-১৫-তে চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে শফিকুর বলেন, ‘‘আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্টই (সমর্থন) করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে, সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই।’’

ওই কর্মসূচিতে তিস্তাকে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না’ বলে চিহ্নিত করে করে জামায়াতের আমির বলেন, ‘‘আমরা এই কান্নার অবসান চাই। কিন্তু অতীতে এটি (তিস্তা প্রকল্প) কেন বাস্তবায়ন হয়নি, তা সবাই বোঝে। শিশুও বোঝে। আমরা ওই লিগ্যাসি (ধারা) আর বহন করতে চাই না।’’ প্রসঙ্গত, গত বছর তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে বেজিঙের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছিল ইউনূস সরকার। সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিতও মিলেছিল পত্রপাঠ। কিন্তু নতুন গণতান্ত্রিক সরকারের জমানায় এখনও প্রকাশ্যে চিনা সহযোগিতায় তিস্তা প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করা হয়নি।

Teesta River Teesta river treaty Teesta Water Agreement Jamaat-e-Islami Bangladesh Tarique Rahman Shafiqur Rahman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy