হুঁশিয়ারি দেওয়া হয়েছিল শুক্রবারই। শনিবার আবার হরমুজ় প্রণালীতে অবরোধ শুরু করার কথা ঘোষণা করল তেহরান! ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, আমেরিকা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মার্কিন নৌবহর ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। তাই হরমুজ় প্রণালী আবার অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পূর্ণ শক্তিতে নৌ অবরোধ’ চালিয়ে যাবেন বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরানকে। তার ২৪ ঘণ্টার মধ্যেই আবার হরমুজ়ে অবরোধ শুরুর কথা ঘোষণা করে মোজ়তবা খামেনেইয়ের দেশ। ইরানের সামরিক কমান্ড শনিবার বিবৃতিতে বলেছে, “যতক্ষণ না ইরানে আগত সকল জাহাজের চলাচলের স্বাধীনতা আমেরিকা দিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীর জাহাজ চলাচল কঠোর ভাবে নিয়ন্ত্রিত থাকবে।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, লেবানন-ইজ়রায়েল সংঘর্ষবিরতির পর শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ে দেন, হরমুজ় প্রণালী সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। তবে তার মেয়াদ অবশ্য সংঘর্ষবিরতি পর্যন্তই। আরাঘচি জানান, লেবাননে আর যে ক’দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব বাণিজ্যিক জাহাজ। প্রাথমিক ভাবে ইরানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, ‘‘পৃথিবীর জন্য একটা দারুণ দিন এল।’’ কিন্তু তার পরেই তিনি জানান, ইরানের সঙ্গে আমেরিকার লেনদেন ১০০ শতাংশ সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত হরমুজ় ঘিরে অবরোধ চলবে। ট্রাম্পের এই শর্তে ক্ষুব্ধ ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ শুক্রবার জানিয়েছিলেন, হরমুজ় তাঁরা ফের বন্ধ করে দিতে পারেন। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল তেহরান। তাদের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৫:৫৮
‘যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, কূটনীতির নামে ছলনা করবেন না!’ দ্বিতীয় দফার বৈঠকের আগে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের -
১৬:৪৮
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী? -
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে
-
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া
-
ইউরেনিয়াম হস্তান্তর করবে কি ইরান? ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরান! জানাল, কোনও আলোচনাই হয়নি