পারস্য উপসাগর এবং হরমুজ় প্রণালীর উপর নজরদারি চালানোর সময় গায়েব হয়ে গেল মার্কিন নৌসেনার নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রিটন। আমেরিকার সবচেয়ে দামি এই ড্রোন। এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় ২০ কোটি মার্কিন ডলার। মার্কিন সেনার এই ড্রোন আচমকা গায়েব হয়ে যাওয়া নিয়ে রহস্য বাড়ছে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন এই নজরদারি ড্রোন পারস্য উপসাগর এবং হরমুজ় প্রণালীর উপরে তিন ঘণ্টা ধরে নজরদারি চালিয়ে ইটালির সিগোনেলা নৌসেনাঘাঁটিতে ফিরছিল। কিন্তু তার আগেই সেটি উধাও হয়ে যায়। ফ্লাইটরেডার২৪-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি ইরানের দিকে সামান্য বাঁক নিয়েছিল। ঠিক তখনই জরুরি বার্তা যায় সেটি থেকে। ৭৭০০ কোড পাঠানো হয় ড্রোন থেকে (যেটি জরুরি ভিত্তিতে অবতরণের জন্য সঙ্কেত)। তার পরই সেটি অবতরণ করতে শুরু করে। কিন্তু একটু পরেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হরমুজ়ের উপরে শেষ বার দেখা গিয়েছিল ড্রোনটিকে। ফ্লাইটরেডার২৪-এর রেকর্ডে তাই-ই দেখানো হয়েছে। ড্রোনটি ভেঙে পড়েছে না কি গুলি করে সেটিকে নামানো হয়েছে, তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, গত বুধবারই ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণ হয়েছে। পাকিস্তানে শনিবার সমধোতা বৈঠকেরও আয়োজন করা হয়েছে। তার মধ্যেই মার্কিন ড্রোন নিখোঁজের এই ঘটনায় পরিস্থিতি কি নতুন করে উত্তপ্ত হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। উপসাগরীয় অঞ্চলে নজরদারি চালানোর জন্য মার্কিন সেনার এই ড্রোনকে মোতায়েন করা হয়েছিল। এই ড্রোন টানা উড়তে পারে। হরমুজ় কোথায় কোথায় অবরুদ্ধ হয়ে রয়েছে, তা নিয়ে নজরদারি চালাতে কাজে লাগানো হয়েছিল এই ড্রোনকে। ৫০ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এই ড্রোন। ২৪ ঘণ্টারও বেশি সময় টানা উড়তে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:৫১
‘ইরানের সঙ্গে যুদ্ধ চলছে না’! ৬০ দিনের আইনি সময়সীমা শেষ হওয়ার আগে জানাল ট্রাম্প সরকার! উঠল প্রশ্ন -
১০:৪৪
ইরানের সঙ্গে সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ট্রাম্প, তেহরানের উপর চাপ বৃদ্ধির কথা বলে ফের টানলেন ভারত-পাক প্রসঙ্গ -
২৩:৩৮
এ বার থেকে ‘ট্রাম্প প্রণালী’! হরমুজ় প্রণালীর নামটাই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, সংশোধিত মানচিত্র প্রকাশ -
২১:১৪
পারস্য উপসাগর এবং হরমুজ় প্রণালী সুরক্ষিত রাখার দায়িত্ব তেহরানের, বললেন মোজতবা খামেনেই -
১৮:১৯
‘ঝড় আসছে, যা আসছে কেউ ঠেকাতে পারবে না’! নিজের এআই ছবি দিয়ে ‘রহস্যময়’ বার্তা দিলেন ট্রাম্প