ইরান এবং আমেরিকা কি তৃতীয় কোনও দেশে আলোচনায় বসছে? সেই দেশ কি পাকিস্তান? জল্পনার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানালেন, দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতা করতে পাকিস্তান প্রস্তুত। সেই পোস্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই যুদ্ধরত দুই পক্ষের আলোচনায় বসা নিয়ে জল্পনা বেড়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর। সেই আবহে শরিফ এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে দুই পক্ষকে আলোচনায় বসানোর যে উদ্যোগ হচ্ছে, তাকে স্বাগত জানায় পাকিস্তান। সমর্থনও করে। ওই অঞ্চলের শান্তি এবং স্থিতাবস্থার স্বার্থেই তা করছে।’ তিনি আরও লেখেন, ‘যুদ্ধে ইতি টানতে আমেরিকা এবং ইরানের অর্থপূর্ণ এবং চূড়ান্ত আলোচনায় মধ্যস্থতা করতে পাকিস্তান প্রস্তুত। তা করতে পারলে তারা সম্মানিত বোধ করবে।’
জল্পনা তৈরি হয়েছে, তবে কি ইসলামাবাদে বৈঠকে বসতে ইরান এবং আমেরিকা। সেই নিয়ে পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্রা তাহির আন্দ্রাবি যদিও স্পষ্ট করে কিছু জানাতে চাননি। তিনি শুধু জানিয়ে দেন, আলোচনা এবং কূটনৈতিক মাধ্যমে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে পাকিস্তান তৎপর। এই নিয়ে সংবাদমাধ্যমকে কোনও জল্পনা তৈরি করতেও বারণ করেন তিনি।
ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলার ফলে গত সাড়ে তিন সপ্তাহ ধরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘অবরুদ্ধ’ করে রেখেছে ইরান। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের বাণিজ্যে। এ অবস্থায় গত শনিবারই ইরানকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ইরান হরমুজ় প্রণালী না খুলে দিলে তাদের সব বিদ্যুৎকেন্দ্রকে নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। কিন্তু সেই দাবি থেকে সোমবার হঠাৎই ‘পিছু হটেন’ ট্রাম্প। জানান, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না। ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং প্রাথমিক পর্বে তা ইতিবাচক রয়েছে বলেও দাবি করেন তিনি। তেহরান অবশ্য দাবি, এমন কোনও আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইম্স’ অনুযায়ী, যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চাইছে পাকিস্তান। আমেরিকা এবং ইরানের মধ্যে মুখোমুখি বৈঠক ইসলামাবাদে করার জন্য প্রস্তাবও পাকিস্তানই দেয় ট্রাম্প প্রশাসনকে। এ বার সেই নিয়েই মুখ খুললেন শরিফ। তিনি জানিয়ে দিলেন, পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত