ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযানের সময় কতটা ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ তৈরি হয়েছিল, কতটা শঙ্কা ছিল তাদের, সে কথাই এ বার স্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের অন্যতম উপদেষ্টা রানা সানাউল্লা একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, ভারত যখন ব্রহ্মস ছোড়ে পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ্য করে, তখন তাদের হাতে কয়েক সেকেন্ড ছিল। ওই ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র ছিল কি না, ওই সময়ের মধ্যেই পাকিস্তান সরকারকে বুঝতে হয়েছিল। সেই পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর’ বলে দাবি করেছেন তিনি।
পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। সে সময় পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান দাবি করল, সেই নুর খানে হামলার ধরন বোঝার জন্য তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। সানাউল্লার কথায়, ‘‘যখন ভারত ব্রহ্মস ছোড়ে এবং তা আমাদের নূর খান ঘাঁটিতে আঘাত হানে, তখন পাকিস্তান সরকারের হাতে ৩০ থেকে ৪৫ সেকেন্ড ছিল বোঝার জন্য যে, ওই ক্ষেপণাস্ত্রে আদৌ পরমাণু অস্ত্র ছিল কি না!’’ তার পরেই সানাউল্লা বলেন, ‘‘এই নিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছিল ভয়ঙ্কর।’’
সানাউল্লার দাবি, ওই হানা ‘পরমাণু হামলা’ বলে ধরে নিলে ভুল হতে পারত। সংঘাত আরও গুরুতর হতে পারত বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি বলছি না যে, পরমাণু অস্ত্র ছাড়া ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত ঠিক করেছে। কিন্তু এর ফলে ভুল বোঝাবুঝি হতে পারত। তার জেরে পরমাণু যুদ্ধ হতে পারত। পরিণামে অকল্পনীয় ক্ষতি হত।’’ অনেকে মনে করছেন, সানাউল্লা এই মন্তব্য করে আসলে পাকিস্তানের পরিস্থিতি বোঝার ‘অক্ষমতা’ আড়াল ভারতের দিকে দায় ঠেলতে চাইছেন।
প্রসঙ্গত, পাকিস্তান বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হল নূর খান। রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ১৯৭১ সালেও এই নুর খান লক্ষ্য করে হানা দিয়েছিল ভারত।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার পরেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিঁদুর অভিযান শুরু করে ভারত। নুর খান-সহ পাকিস্তানের কয়েকটি সেনা ঘাঁটিতেও হানা দেয়। পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলার চেষ্টা করলে তা রুখে দেয় ভারত। দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি হয়। শেষে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা