মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। তাতে আট জনের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইসলামাবাদ। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ছ’টি জায়গায় ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একাধিক মহিলা, শিশুর মৃত্যুর কথাও জানিয়েছে পাকিস্তান।
পাক আইএসপিআর ডিজি বুধবার ভোরের সাংবাদিক বৈঠকে বলেন, “বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এখানে ৩১ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ছ’জন মহিলা।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “মুজাফফরাবাদে বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে। সাতটি হামলায় এখানে এক জন আহত এবং মসজিদটি ধ্বংস হয়েছে।”
পাক বিবৃতি অনুসারে, কোটলি এলাকায় আব্বাত মসজিদে পাঁচটি হামলা হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। তাদের মধ্যে এক জন ১৮ বছরের যুবক এবং অন্য জন ১৬ বছরের কিশোরী। এক মহিলা এবং তাঁর কন্যা জখম হয়েছেন।
মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি হামলা হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে , এক জন জখম হয়েছেন। এখানে দু’জন নিখোঁজ। মসজিদও এখানে ধ্বংস হয়েছে।
শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দু’টি হামলা হয়েছে। এখানে হতাহতের কোনও খবর নেই। এ ছাড়া, শাকারগড়ের কাছেও দু’টি হামলা হয়েছে। হতাহতের খবর নেই। ভারতের ‘অপারেশন সিঁদুর’কে ‘বিনাপ্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছেন পাক আইএসপিআর ডিজি। তিনি জানিয়েছেন, এর জবাব দেওয়া হচ্ছে এবং হবে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই মধ্যরাতের এই প্রত্যাঘাত। যদিও পহেলগাঁও কাণ্ডে প্রথম থেকেই যোগ অস্বীকার করে এসেছে ইসলামাবাদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা