ইরানের পড়শি দেশ ইরাকে এ বার হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান। তবে বাগদাদে ক্ষমতাসীন সরকার নয়, পেন্টাগনের নিশানায় ইরানের সমর্থক শিয়া সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)। মঙ্গলবার ভোরের ওই হামলায় পিএমএফের এক কমান্ডার-সহ অন্তত ১৫ যোদ্ধার মৃত্যু হয়েছে বলে ইজ়রায়েলের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। আহতের সংখ্যা অন্তত ৩০।
ইরাকের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠী আশাব আল-কাহ্ফ গত ২১ মার্চ বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছিল। তারই জবাবে এই বিমানহানা বলে মনে করা হচ্ছে। আশাব আল-কাহ্ফ-সহ ইরানপন্থী কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর যৌথ মঞ্চ হিসাবে কাজ করে পিএমএফ। আরবি ভাষায় স্থানীয় ভাবে আশাব আল-শাবি নামে তাদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার দুপুরে পিএমএফ এক বিবৃতিতে তাদের আনবর প্রদেশের কমান্ডার সাদ আল-বাইজি এবং তাঁর ১৪ সহযোদ্ধার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে।
আরও পড়ুন:
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মোসুলে পিএমএফের শীর্ষনেতা ফালিহ আল-ফাইয়াধের বাসভবনেও মঙ্গলবার আকাশপথে হামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইয়াধ সে সময় বাড়িতে ছিলেন না। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। হামলায় মৃত্যু হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর ইরান ফৌজের পাশাপাশি তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির আমেরিকা ও ইজ়রায়েলি সেনার উপর হামলা চালাচ্ছে। লেবাননের হিজ়বুল্লা এবং ইয়েমেনের হুথির পাশাপাশি ইরাকের তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিও রয়েছে এই তালিকায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:২৪
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প -
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প