Advertisement
E-Paper

গ্রিনল্যান্ডের অসুস্থরা চিকিৎসা পাচ্ছেন না! অভিযোগ তুলে বিশ্বের বৃহত্তম দ্বীপে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প

দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প গত এক বছরে একাধিক বার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের দাবি, ওই দ্বীপে রাশিয়া এবং চিনের প্রভাব কমাতেই আমেরিকার হস্তক্ষেপ করা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, বিশ্বের বৃহত্তম ওই দ্বীপে বহু মানুষ অসুস্থ হলেও চিকিৎসা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সেখানকার অসুস্থ মানুষদের জন্য তিনি ভাসমান হাসপাতাল (হসপিটাল বোট) পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি এই কাজে সহায়তার জন্য আমেরিকার লুইসিয়ানা প্রদেশের গভর্নর জেফ লন্ড্রিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “আমরা অসুস্থদের যত্ন নিতে গ্রিনল্যান্ডে একটি দারুণ ‘হসপিটাল বোট’ পাঠাচ্ছি। অসুস্থদের ওখানে যত্ন নেওয়া হচ্ছে না।” ট্রাম্প সমাজমাধ্যমে মার্কিন নৌসেনার বিখ্যাত ভাসমান হাসপাতাল ইউএসএনএস মার্সি-র ছবিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত ৫৬ হাজার জনসংখ্যার ‘বিশ্বের বৃহত্তম দ্বীপ’ প্রায় ৩০০ বছর ধরে কোপেনহাগেন (ডেনমার্কের রাজধানী)-এর নিয়ন্ত্রণে। নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ পালন করেন। আর বিদেশ এবং প্রতিরক্ষানীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি নেয় ডেনমার্ক সরকার। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প গত এক বছরে একাধিক বার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের দাবি, ওই দ্বীপে রাশিয়া এবং চিনের প্রভাব কমাতেই আমেরিকার হস্তক্ষেপ করা প্রয়োজন। এই আবহে গ্রিনল্যান্ডে ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Donald Trump Greenland US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy