বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জ়িয়ার শেষকৃত্যে জনতার উদ্দেশে ক্ষমাপ্রার্থনা করলেন পুত্র তারেক রহমান। বুধবার দুপুরে প্রয়াত খালেদার জানাজা নমাজের আগে নাতিদীর্ঘ বক্তৃতায় তিনি বলেন, ‘‘খালেদা জ়িয়া জীবিত থাকা অবস্থায় আপনাদের কারও কাছ থেকে কোনও ঋণ নিয়ে থাকলে আমি পরিশোধের ব্যবস্থা করব।’’
এর পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের মন্তব্য, ‘‘তাঁর (খালেদা) কোনও ব্যবহারে, কোনও কথায় আপনারা আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আল্লা যেন ওঁকে বেহেস্ত দান করেন।’’ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ৩টে ৩ মিনিটে খালেদার ‘জানাজা’ শুরু হয়। শেষ হয় ৩টে ৫ মিনিটে। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। ছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও।
আরও পড়ুন:
রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এসেছিলেন কাতারে কাতারে সাধারণ মানুষ। জানাজা শেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে খালেদার মরদেহ সংসদ ভবন থেকে মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়। সমাধির কাছাকাছি পৌঁছোনোর পর খালেদার মরদেহবাহী কফিন কাঁধে তুলে নেন সেনা ও নৌবাহিনীর সদস্যেরা। রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল সাড়ে ৪টে নাগাদ জিয়া উদ্যানে তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জ়িয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হয় খালেদাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিএনপি-র তরফে জানানো হয়েছে, সকাল ৬টা নাগাদ ফজর (ভোরের নমাজ)-এর প্রার্থনার পরেই খালেদার মৃত্যু হয়েছে।
- প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
-
জনারণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য! স্বামী মেজর জ়িয়াউরের পাশে সমাধিস্থ করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে
-
স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের জোড়া ম্যাচ, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
-
ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন এপার বাংলার মুখ্যমন্ত্রী! কী লিখলেন মমতা