Advertisement
E-Paper

আইআইআইটি কল্যাণীতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, প্রতি মাসে মিলবে ৩১ হাজার টাকা

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৭:২২
 আইআইআইটি কল্যাণী।

আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ডিআরডিও প্রজেক্টের কাজের জন্য নেওয়া হবে লোক। মোট শূন্যপদ রয়েছে দু’টি। কাজের মেয়াদ তিন বছর। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। কম্পিউটারের কোডিং থিয়োরি এবং অন্যান্য কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩১ হাজার টাকা করে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীদের প্রথমে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতেও মেল করা দরকার। ১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইটটি দেখতে পারেন।

IIIT Kalyani Recruitment 2023 Job Vacancy Govt Job Recruitment 2023 Indian Institute of Information Technology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy