Advertisement
E-Paper

আইআইটি গান্ধীনগরে মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ, চলছে আবেদন গ্রহণ প্রক্রিয়া

হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের তরফে মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সোসাইটি অ্যান্ড কালচার নিয়ে পড়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৫৩

ছবি: সংগৃহীত।

স্নাতকের পর উচ্চ স্তরে পড়ার সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গান্ধীনগরে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের তরফে মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সোসাইটি অ্যান্ড কালচার নিয়ে পড়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচলের অফ কমার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ২২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy