Advertisement
E-Paper

ডেন্টাল স্ক্রিনিং টেস্ট-এর দিনঘোষণা করল এনবিইএমএস, কোথায় পরীক্ষা হতে চলেছে?

কেন্দ্রীয় বা রাজ্যের ডেন্টাল কাউন্সিল-এর অধীনে নাম নথিভুক্তিকরণের জন্য ডেন্টাল স্ক্রিনিং টেস্ট নেয় ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। সেই পরীক্ষাই মার্চ মাসে হতে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দন্ত চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জনের পর এ দেশে প্র্যাকটিস করার জন্য অনুমোদন প্রয়োজন। তা পাওয়ার জন্য কেন্দ্রীয় বা রাজ্যের ডেন্টাল কাউন্সিল-এর অধীনে নাম নথিভুক্ত করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করার জন্য ডেন্টাল স্ক্রিনিং টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) আয়োজিত সেই পরীক্ষাই ১ মার্চ হতে চলেছে।

২০২৬-এর প্রার্থীরা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে একই দিন দু’টি পর্বে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। প্রথম পর্ব সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই পরীক্ষা নয়া দিল্লির কেন্দ্রে হতে চলেছে।

এই পরীক্ষাটি দেশের নাগরিক কিংবা বিদেশে বসবাসকারী ভারতীয়েরা দিতে পারবেন, যাঁদের ডেন্টাল সার্জারি কিংবা সমতুল বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। মূলত মেডিক্যাল প্র্যাকটিসের ছাড়পত্র পাওয়ার প্রথম ধাপটি হল ডেন্টাল স্ক্রিনিং টেস্ট।

ওই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের নামের তালিকা এনবিইএমএস ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠাবে। এর পর কাউন্সিল-এর তরফে কারা প্র্যাকটিস করার ছাড়পত্র পাচ্ছেন, তা জানানো হবে। একই সঙ্গে ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডেন্টাল সার্জারি কিংবা সমতুল বিষয়ে স্পেশ্যালাইজ়েশন কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষার ফল ১ এপ্রিলের মধ্যে ঘোষণা করা হবে।

NBEMS Guidelines Dental Surgeon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy