Advertisement
E-Paper

কল্যাণীর এমস-এ ১২১টি পদে কর্মখালির বিজ্ঞপ্তি, কোন পদে, কত বেতনক্রমে?

নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে অনলাইন এবং অফলাইন-দুই মাধ্যমেই। বয়স ৪৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৭:২৫
কল্যাণীর এমস-এ ১২১টি পদে কর্মখালির বিজ্ঞপ্তি।

কল্যাণীর এমস-এ ১২১টি পদে কর্মখালির বিজ্ঞপ্তি। সংগৃহীত ছবি।

রাজ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। একাধিক বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে অনলাইন এবং অফলাইন-দুই মাধ্যমেই। এই পদে আবেদন করা যাবে অনলাইনে।

নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন অ্যাকাডেমিক) পদে। শূন্যপদের সংখ্যা ১২১। বয়স ৪৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে একাদশ বেতন স্কেল অনুযায়ী ১৫,৬০০-৩৯,১০০ টাকা এবং ‘গ্রস পে’ বাবদ ৬,৬০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। সর্বাধিক ৩ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এই পদে।

প্রতিষ্ঠানের প্রশাসনিক বিল্ডিংয়েই প্রার্থীদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র-সহ সমস্ত নথি যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ যথা সময়ে ওয়েবসাইটে জানানো হবে। একের বেশি বিভাগে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। সংরক্ষিত শ্রেণি বাদে বাকি প্রার্থীদের জমা দিতে হবে ১০০০ টাকা আবেদনমূল্যও। আবেদনের শেষ দিন আগামী ১০ জুন দুপুর ১টা।

প্রয়োজনীয় যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার বিষয়ে বিশদে জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

AIIMS Kalyani Recruitment Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy