Advertisement
E-Paper

ভারতের ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাঙ্কে একাধিক বিভাগে কর্মী নিয়োগ, কী যোগ্যতা প্রয়োজন?

সিনিয়র জাভা ডেভেলপার, সিনিয়র মিডিলওয়্যার ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল হেড, ডেটা সায়েন্টিস্ট-সহ একাধিক পদে নেওয়া হবে কর্মী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:০৬
সিডবি-তে কাজের সুযোগ।

সিডবি-তে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

ভারতের ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাঙ্কে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এটি একটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। সম্প্রতি স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিডবি)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

চুক্তির ভিত্তিতে একাধিক বিভাগে স্পেশালিস্ট নেওয়া হবে। সিনিয়র জাভা ডেভেলপার, সিনিয়র মিডিলওয়্যার ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল হেড, ডেটা সায়েন্টিস্ট-সহ একাধিক পদে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ১৪টি। প্রতিটি বিভাগে আবেদনের যোগ্যতা জানতে সিডবি-র ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে মেল করতে হবে। ১৪ এপ্রিল আবেদনপত্র মেল করার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Bank Job Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy